অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় শীত আরও বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। এসময় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
সকাল সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আজ সাধারণত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
দৈনিক তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


