মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ডেটা গভর্ন্যান্সে জোর দিয়ে আন্তর্জাতিক সম্মেলন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স” শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বোকু। এ ছাড়া দেশ-বিদেশের নীতিনির্ধারক, পেশাজীবী, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন।

বক্তারা বলেন, শক্তিশালী ও কার্যকর ডেটা গভর্ন্যান্স ছাড়া একটি টেকসই ও বিশ্বাসযোগ্য ডিজিটাল রাষ্ট্র গঠন সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডেটার স্বচ্ছ ব্যবহার, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা ও কাঠামো গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডেটা এখন অর্থনৈতিক উন্নয়ন ও নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবে এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আস্থা, নৈতিকতা ও সুশাসনের ভিত্তিতে ডেটা গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সম্মেলনের শেষ পর্বে বক্তারা সরকার, পেশাদার সংগঠন ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই তথ্য সুরক্ষা নিশ্চিত করে প্রযুক্তিগত উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ