সোমবার, আগস্ট ১০, ২০২৬

জীবননগরে ১৫ বছর পর সমাবেশ করলো জামাত

পাঠক প্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন ঘটেছে । দেশ থেকে পালিয়েছে দলটির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গোটা দেশ জুড়ে তৈরি হয় অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হওয়ার পাশাপাশি জুলুম নির্যাতন এর শিকার হওয়া রাজনৈতিক দলগুলো তাদের অস্তিত্ব জানান দিতে নানান কর্মসূচি পালন করছে ।

তারই ধারাবাহিকতায়  ৭আগস্ট (বুধবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের চুয়াডাঙ্গা জেলার জীবননগর শাখার আয়োজনে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে হতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকে জামায়াতে ইসলামের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। মুহূর্তেই জীবননগর বাস স্ট্যান্ড জনসমুদ্রে পরিণত হয়। এ সময় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা সাজুদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলা সমন্বয়ক মোঃ আবদুল্লাহ ও মোঃ হাসানুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন দেশে নেতৃত্ব প্রদানকারী ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়ে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশ রক্ষা হয়েছে তাই ১৫ বছর পর আমরা আবারো এই স্থানে সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ । বর্তমান দেশে অস্থির পরিস্থিতির মধ্যে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান ।
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,  জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারি সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান । ছাত্রশিবিরের জেলা সভাপতি এমদাদ হোসেন। পৌর আমীর হাফেজ ফিরোজ হোসেন প্রমুখ।

জীবননগর প্রতিনিধি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ