বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শাহ্ নেওয়াজ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা জামায়াতের রুকন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিএনপির পতাকা হাতে তুলে নেন। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, “বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ্য করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী প্রমুখ।

এই যোগদানের মাধ্যমে বগুড়া বিএনপির রাজনীতিতে নতুন এক জোরের যোগ হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ