রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

জামায়াত ও শিবিরের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পাঠক প্রিয়

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার রাতে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে আয়োজন করা এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন দলীয় নেতারা।

নতুন যোগদানকারীরা জানান, দীর্ঘদিন জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর স্বেচ্ছায় ও সজ্ঞানে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এ দলে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন।

নেতাকর্মীরা আরও বলেন, বিএনপির পতাকাতলে থেকে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে চান। পাশাপাশি নতুন রাজনৈতিক পথচলায় সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নতুন শক্তির সংযোজনে গুইমারায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ