সোমবার, জুন ১, ২০২৬

জামায়াত আমিরের হুঁশিয়ারি, ইতিবাচক আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবেন

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলের জরুরি বৈঠকের পর দাবি করেছেন, সাম্প্রতিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, “বিভিন্ন আসনে ফলাফল হঠাৎ বন্ধ করা হয়েছে, এগিয়ে থাকলেও হারানো দেখানো হয়েছে এবং অনেক জায়গায় ফলাফল পরিবর্তন করা হয়েছে। আমাদের ফল ধরে রাখতে কষ্ট হয়েছে।” তিনি এ প্রসঙ্গে উদাহরণ তুলে ধরেন সেক্রেটারির আসনসহ কিছু এলাকায় অনিয়ম হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকরা যা দেখেছে তা প্রকাশ করবেন এবং আমরা নিজস্বভাবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব। তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদ আবারও দেখা দিলে দায় তাদের ওপর আসবে। সংবিধানের আলোকে সবাই সমান, সবার জন্য একই নীতি প্রযোজ্য।”

ডা. শফিকুর রহমান জনগণের উদ্দেশে জানান, দলটি “আপনার সঙ্গে আরও শক্তভাবে থাকবে” এবং রাজপথেও তাদের লড়াই হবে যদি প্রয়োজন হয়। তিনি নির্বাচন কমিশনকেও সতর্ক করে বলেন, “যাদের ফলাফল সঠিকভাবে প্রদর্শিত হয়নি, তাদের বিষয় দ্রুত সমাধান করতে হবে।”

জামায়াতের আমির বলেন, “গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা আমাদের কণ্ঠ চালিয়ে যাব।”

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ