শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

জামায়াতে ইসলামী নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে : সালাহউদ্দিন

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সভায় তিনি অভিযোগ করেন, “জামায়াতে ইসলামী নতুন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ দলটির আমির নতুন ঘোষক হিসেবে আরেক জনের নাম ঘোষণা করে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। তারা ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এজন্য তারা বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করে নতুন প্রজন্মকে ঠকাতে চাচ্ছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি দেশ গড়া, যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সকলের পরিচয় হলো ‘বাংলাদেশি’। ধর্ম বা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে জামায়াত ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে।”

তিনি শিক্ষাব্যবস্থা সম্পর্কেও বলেন, “শুধু পুথিগত শিক্ষায় নয়, প্রত্যেক শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি স্বনির্ভর করে তোলাই আমাদের মূল পরিকল্পনা।”

সালাহউদ্দিন আহমদ কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করেন এবং মাতারবাড়ি সমুদ্রবন্দরকে দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে উন্নীত করার পরিকল্পনা জানান।

কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফুর রহমান কাজলকে ‘পরীক্ষিত নেতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “কাজল বিজয়ী হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্ববহ। ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে অংশীদার হতে হবে।”

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি প্রার্থী লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি নেতা মমতাজুল ইসলাম, রাশেদ মোহাম্মদ আলী, রাশেদ আবেদীন সবুজ এবং সাইফুর রহমান নয়ন। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ