শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

জামায়াতের মিছিল-সমাবেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা: সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে অযথা উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা দেখার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তিনি বলেন, প্রতিবাদ অবশ্যই করা যাবে, তবে তা হতে হবে শালীন ও শান্তিপূর্ণ। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে এসব ঘটনাকে ব্যবহার করে মাঠ গরম করতে চায়, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। কারণ দেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।

ধর্মের অপব্যবহার প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফয়সালা করবেন কে কোথায় যাবে। কোনো রাজনৈতিক দলের সেই ফয়সালা করার অধিকার নেই। শুধু দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। এ ধরনের প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি বলেন, রাজনীতি মানে দেশের মানুষের জন্য কী করা হবে—সে পরিকল্পনা ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরা। জনগণ পছন্দ করলে ভোট দেবে, এটাই গণতান্ত্রিক চর্চা। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আয়োজিত ওই পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ