মঙ্গলবার, জুন ২, ২০২৬

জামায়াতের দাবি: মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের মতে, নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে সবচেয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আস্থা রাখার মতো পদ্ধতি হলো লটারি।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে এ প্রস্তাব তুলে ধরে জামায়াত। দলের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংলাপে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বদলি নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। ভোটের আগে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করতে হলে মাঠ প্রশাসনে স্বচ্ছতা আনতে হবে। লটারির মাধ্যমে বদলি হলে দল-মত নির্বিশেষে সবাই এতে আস্থা রাখবে।’

জামায়াত প্রতিনিধি দল আরও দাবি করে,

  • প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা

  • বিরোধী দলের ওপর মামলা–হামলা বন্ধ

  • নির্বাচনসংশ্লিষ্ট সব দায়িত্বশীল পদে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ

  • ভোটকেন্দ্রে পর্যাপ্ত পর্যবেক্ষক নিয়োগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা

ইসির সঙ্গে আজকের এই সংলাপে আরও ছয়টি রাজনৈতিক দল অংশ নেয়। কমিশন জানায়, সব দলের মতামত বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন তাদের অঙ্গীকার।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখে, তবে দেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটারদের আস্থা ফিরে আসবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ