শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপ স্থগিত

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক এএফবি বক্সিং প্রমোশনকে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি বাতিল করেছে। এর ফলে বৃহস্পতিবার আয়োজনের কথা থাকা আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোন ও ব্রাজিলের সাও বার্নার্দোর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে।

এনএসসির সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আয়োজক প্রতিষ্ঠান ম্যাচের টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেনি, স্টেডিয়াম ব্যবহারের পর মাঠ পরিষ্কার রাখার শর্ত পালন করেনি এবং স্পন্সরশিপ ও সম্প্রচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও গোপন করেছে। এসব কারণে স্টেডিয়াম বরাদ্দ বাতিল এবং ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত সোমবার আর্জেন্টিনার দল ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের মধ্যকার ম্যাচের পর মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহানকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেয়। এনএসসি এই ঘটনাটিকেও স্থগিতের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করেছে।

এনএসসি জানিয়েছে, ভবিষ্যতে এমন অনিয়ম এড়িয়ে গেলে এবং প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করলে জাতীয় স্টেডিয়ামে আয়োজনের অনুমতি পুনর্বিবেচনা করা হতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ