বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখায় ৩১ সদস্যের পদত্যাগ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক কমিটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখায় গঠিত নতুন কমিটিতে বড় ধরণের সংকট দেখা দিয়েছে। সম্প্রতি ঘোষিত ৪১ সদস্যের কমিটির মধ্যে ৩১ জন সদস্য পদত্যাগ করেছেন

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই কমিটির অধিকাংশ সদস্য নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, যাঁরা সংগঠনের জন্য কাজ করেছেন তাঁদের মূল্যায়ন করা হয়নি। বরং তদবিরের ভিত্তিতে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যাঁরা কাজ করেছেন, তাঁরা উপেক্ষিত হয়েছেন। এ কারণে তাঁরা সংগঠনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

জানতে চাইলে কমিটি থেকে পদত্যাগ করা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, ‘যুবশক্তির সাংগঠনিক চাহিদা অনুযায়ী আমরা মৌখিক পরীক্ষা দিয়েছি। এরপর ৪১ সদস্য একটি কমিটি জমা দিয়েছি। কিন্তু আমাদের কমিটির অনুমোদন না দিয়ে তদবিরের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে কমিটির ৪১ জন সদস্যের মধ্যে ৩১ জন এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছি।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ