শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাঠক প্রিয়

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভয়েস অব ইউনিভার্সিটি টিচার্স-এর উদ্যোগে “জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহন মিয়া। এ ছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামসহ বিভিন্ন স্তরের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন শাবিপ্রবি’র স্কুল অব লাইফ সায়েন্সেস-এর সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য ও ন্যায্যতাভিত্তিক দেশ গঠনে তরুণ, দল নিরপেক্ষ ও দেশপ্রেমিক ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। দেশের প্রয়োজনীয় সংস্কার সাধনে হ্যাঁ, ভোটের পক্ষে জনমত গঠন করতে হবে। হ্যাঁ, জিতলে বাংলাদেশ জিতে যাবে। সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না।”

সেমিনারে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনার থেকে সংকট উত্তরণে সরকারের প্রতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আগাম নিরাপত্তা জোরদার, নির্বাচনী আইনের কঠোর প্রয়োগ, প্রযুক্তির মাধ্যমে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার করার সুপারিশ করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ