বুধবার, নভেম্বর ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি নীতিমালা সংশোধনের দাবি

পাঠক প্রিয়

জবি প্রতিনিধি

ঢাকা, ১১ ডিসেম্বর — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসন বৃত্তি নীতিমালার বিশেষ কিছু শর্ত শিক্ষার্থীবান্ধব না হওয়ায় সংশোধনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি ঘোষণা করেন এবং জানান, আগামী সোমবার ভিসি ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করতে তারা বাধ্য হচ্ছেন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় সংযোজিত কয়েকটি শর্ত শিক্ষার্থীবান্ধব নয়। এগুলো বর্তমান আর্থসামাজিক বাস্তবতা ও সমান শিক্ষাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক।”

তারা আরও উল্লেখ করেন, ১০ ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও নীতিমালায় কোনো পরিবর্তন না হওয়ায় আন্দোলনের পথে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীবান্ধব সংস্কার কার্যকর করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, নয়তো আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ