বুধবার, নভেম্বর ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, ট্রাফিক পুলিশ বক্স ঘিরে বিক্ষোভ

পাঠক প্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তিন পুরুষ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রেখেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে দয়াগঞ্জ মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন তালহা (সিএসই-২০), আল-আমিন (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা-১৯), সোহেল (সমাজবিজ্ঞান-১৯), চৈতি আলম (১৫ ব্যাচের নারী শিক্ষার্থী)। আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড়ে গিয়ে অভিযোগযুক্ত তিন ট্রাফিক সহায়তাকারীকে ঘিরে রাখেন।

ওয়ারী জোনের ডিসি হারুন উর রশিদ বলেন, “আমরা আশা করি শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমাদের সহযোগিতা করুন, আমরা যথাযথ আইন মেনে ব্যবস্থা নেব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যদের পাঠিয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়াগঞ্জ মোড়ের পরিস্থিতি এখনও উত্তপ্ত পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন রয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত ট্রাফিক পুলিশের তিন সহায়তাকারীকে পুলিশের গাড়ি করে গেন্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সরিয়ে রাস্তা চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ