শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন ধানের শীষে

পাঠক প্রিয়

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাবা সরাসরি মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইতে।

এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে রামগঞ্জ আসনে নির্বাচন করছেন। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির সক্রিয় নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। এসব পথসভায় তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করে আজিজুর রহমান বলেন,
“পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন,
“বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।”

স্থানীয় রাজনীতিতে বাবা-ছেলের ভিন্ন দলের অবস্থান নিয়ে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণার মাঠে এই পারিবারিক দ্বন্দ্ব ভোটারদের কৌতূহল বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ