বুধবার, নভেম্বর ১১, ২০২৬

চাকরি দেওয়ার নামে ৬৫ লাখ টাকা আত্মসাৎ: রেলওয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আবজুরুল হক বর্তমানে অবসর-পূর্বকালীন ছুটিতে রয়েছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী থানার উত্তর পাহাড়তলী এলাকায়। তিনি সৈয়দ আব্দুল ওয়াহেদের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মচারী মো. ওয়ালী খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। পরে আদালত ২০২৩ সালের ৮ মে অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকে পাঠান। দীর্ঘ অনুসন্ধান শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার মামলা দায়ের করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আবজুরুল হক রেলওয়ের ‘খালাসী’ পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ৮ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে মোট ৬৫ লাখ টাকা গ্রহণ করেন। এর মধ্যে প্রথম দফায় ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ৩৫ লাখ টাকা নেওয়া হয়।

দুদক জানায়, অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালের ১১ মে রেলওয়ের ৮৬৫টি খালাসী পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি প্রতারণা ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধভাবে অর্থ গ্রহণ করেন।

তদন্তে আরও উঠে আসে, অভিযুক্ত তার নিজ নামে ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ব্যবহার করে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামের কাজিরদেউরী/কর্নেলহাট শাখা থেকে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। এই অর্থ ওয়ালী খানের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর থেকে পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও জিজ্ঞাসাবাদে টাকা পাঠানো ও গ্রহণের বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। দুদক মোবাইল সিমের মালিকানাও যাচাই করে নিশ্চিত হয়েছে যে, অর্থ গ্রহণকারী নম্বরটির মালিক আবজুরুল হক।

এছাড়া অভিযুক্ত ও বাদীর মধ্যে বিভিন্ন সময়ে অসংখ্যবার মোবাইল ফোনে যোগাযোগ ও কথোপকথনের তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে একটি অঙ্গীকারনামায় অভিযুক্ত টাকা গ্রহণ ও ফেরত দেওয়ার কথা স্বীকার করেন। পরবর্তীতে ২০২১ সালের ২৪ মার্চ এবং ২০২২ সালের ২৯ মার্চ আবারও নোটারি করা ঘোষণাপত্র ও অঙ্গীকারনামার মাধ্যমে একই স্বীকারোক্তি দেন।

দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, এসব ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৬২ ও ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(১)(বি) ধারায় অপরাধমূলক অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যা একই আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ