শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

চাঁদপুরে মাটি খুঁড়ে উদ্ধার ৯ লাখ টাকা, আত্মসাতের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

পাঠক প্রিয়

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বিকাশ এজেন্টদের কাছে বিতরণের জন্য উত্তোলন করা ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে পুঁতে রাখা ওই টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) এবং তার সহযোগী একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে ফরহাদ হোসেন (২১)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের কথা ছিল।

তবে টাকা উত্তোলনের পর রাব্বি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে তিনি অফিসে ফোন করে অপহরণের শিকার হয়েছেন বলে জানান। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় সেদিনই পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–২৬৭) করেন।

পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বসতঘরের আঙিনায় মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করে।

ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে অভিযুক্তরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ