শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

চবির স্নাতক ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩৩ হাজার, আসনপ্রতি লড়বেন ৬৫ জন

পাঠক প্রিয়

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এই হিসেবে গড়ে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৬৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি এ ইউনিটের মাধ্যমে শুরু হবে। ৩ জানুয়ারি ডি ইউনিট, ৯ জানুয়ারি সি ইউনিট এবং ১০ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫, ৭ ও ৮ জানুয়ারি যথাক্রমে ডি-১, বি-১ ও বি-২ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানিয়েছেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এই বছর কোনো পোষ্য কোটা থাকবে না। এছাড়া উচ্চমাধ্যমিক ফল তুলনামূলক কম হওয়ায় ন্যূনতম যোগ্যতাও কিছুটা কমানো হয়েছে।

ইউনিট অনুযায়ী আবেদন ও আসন সংখ্যা:

  • এ ইউনিট: বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ১ হাজার ৯৩টি আসনে ৮৭,৬৯৪ জন শিক্ষার্থী আবেদন।

  • বি ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদ (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত ছাড়া)। ৬৯০টি আসনে ৬৯,২৮৭ জন আবেদন।

  • সি ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদ। ৫১০টি আসনে ১৬,৯২৫ জন আবেদন।

  • ডি ইউনিট: সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা, জীববিজ্ঞান অনুষদ। ৮৪৯টি আসনে ৫১,৫০৬ জন আবেদন।

  • ডি-১ উপ-ইউনিট: শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান। ৪০টি আসনে ১,৪২১ জন আবেদন।

  • বি-১ উপ-ইউনিট: নাট্যকলা, সংগীত, চারুকলা। ১৩৫টি আসনে ১,৬৪৫ জন আবেদন।

  • বি-২ উপ-ইউনিট: আরবি, ইসলামিক স্টাডিজ, পালি। ২৮০টি আসনে ৪,৮৪৯ জন আবেদন।

পরীক্ষার কাঠামো:
সব ইউনিটে পরীক্ষা মোট ১২০ নম্বরের। এর মধ্যে ১০০ নম্বর বহুনির্বাচনী এবং ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে গণনা হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। ডি-১ উপ-ইউনিট ছাড়া সব ইউনিটে ন্যূনতম পাস নম্বর ৪০ এবং ডি-১ উপ-ইউনিটে ৩৫ নির্ধারণ করা হয়েছে।

বিশেষ কাঠামো (উদাহরণ):

  • এ ইউনিটে ইংরেজি ২৫ এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্যা—প্রতিটি ২৫ নম্বর।

  • বি ইউনিটে বাংলা/ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ৪০।

  • সি ইউনিটে ইংরেজি ৪০, বিশ্লেষণ দক্ষতা ৩০, সমস্যা সমাধান ৩০।

  • ডি ইউনিটে বাংলা/ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, বিশ্লেষণ দক্ষতা ২০, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি ২০।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনী পর্যাপ্ত সহযোগিতা করছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ