বুধবার, নভেম্বর ১১, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, ক্লাস স্থগিত

পাঠক প্রিয়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর স্মৃতিতে সব বিভাগের ক্লাস আজ স্থগিত রাখা হলেও, চলমান চূড়ান্ত পরীক্ষা বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন মঙ্গলবার বেলা ১১টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আজ উপাচার্য ও সহ-উপাচার্যের সব বড় বৈঠক ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান ও সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবিচল ছিলেন।”

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক ছিলেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রদর্শন করেছেন।

খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আর সুস্থ হতে পারেননি। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, তিনি মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ