শনিবার, জুন ২৭, ২০২৬

চট্টগ্রাম নগরে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ

পাঠক প্রিয়

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে নগরীতে তাদের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংযুক্ত তালিকায় উল্লিখিত ক্রমিক ০১ থেকে ৩৩০ নম্বর পর্যন্ত ব্যক্তিদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তির চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ অধ্যাদেশের ৪০ ধারায় উল্লেখ রয়েছে, কোনো দুষ্কৃতকারী গোষ্ঠী বা একদল ব্যক্তির সংঘবদ্ধ চলাচল বা অবস্থান যদি জনমনে আতঙ্ক বা বিপদের সৃষ্টি করে কিংবা করার আশঙ্কা থাকে, অথবা তাদের অবৈধ উদ্দেশ্য রয়েছে বলে পুলিশ কমিশনারের কাছে প্রতীয়মান হয়, তাহলে সহিংসতা ও আতঙ্ক প্রতিরোধে তাদের নগর থেকে অপসারণ, প্রবেশে নিষেধাজ্ঞা ও অবস্থান না করার নির্দেশ দেওয়া যেতে পারে।

৪১ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির চলাফেরা বা কার্যকলাপ অন্য ব্যক্তি বা সম্পত্তির জন্য আতঙ্ক, বিপদ বা ক্ষতির কারণ হলে বা হওয়ার আশঙ্কা থাকলে, কিংবা ওই ব্যক্তি বলপ্রয়োগ, সহিংসতা বা দণ্ডবিধির শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকলে বা জড়িত হওয়ার সম্ভাবনা থাকলে, পুলিশ কমিশনার লিখিত আদেশে তাকে নগর থেকে অপসারণ, প্রবেশে নিষেধাজ্ঞা বা পুনরায় প্রত্যাবর্তনে নিষেধ দিতে পারেন।

এছাড়া ৪৩ ধারায় বলা হয়েছে, ৪০ ও ৪১ ধারার অধীনে জারি করা আদেশ নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকবে, যা সর্বোচ্চ দুই বছর হতে পারে।

সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৩০ ‘দুষ্কৃতকারীর’ তালিকা দেখুন এখানে। 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ