বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে নিহত বেড়ে ২০২

পাঠক প্রিয়

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় মৃতের সংখ্যা বুধবার ২০০ ছাড়িয়ে গেছে। ঝড়ের পর লোকেরা ধ্বংসাবশেষ পরিষ্কার করতে শুরু করেছে এবং হতাহতের সংখ্যা গণনা শুরু করেছে। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির শঙ্কা করা হচ্ছে কারণ এখনো শত শত নিখোঁজ বলে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে।

চিন রাজ্য, সাগাইং এবং ম্যাগওয়ে অঞ্চল অতিক্রম করার আগে মোখা রবিবার রাখাইন রাজ্যে মিয়ানমারের পশ্চিম উপকূলে ল্যান্ডফল করে। মানুষের মৃত্যুর পাশাপাশি, এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে, কাঠের বাড়ি এবং মাছ ধরার নৌকা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার গাছপালা ধ্বংস করেছে।

রাখাইন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হচ্ছে রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীরা।

অ্যালিন ইয়াং স্বেচ্ছাসেবক গোষ্ঠীর মতে, বুধবার দুপুর পর্যন্ত ১১টি শিবিরে প্রায় ১৩০জন রোহিঙ্গা ঝড়ের কারণে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিতওয়েতে ১৩টি রোহিঙ্গা শিবির রয়েছে, যেখানে ১ লাখের বেশি লোক বাস করে।

ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে অনেকে মারা গেছে, অন্যরা প্রবল বাতাসের কারণে গাছ ভেঙে আহত হয়ে মারা গেছে।

স্বেচ্ছাসেবকরা বলেছেন, তারা ১১০টি মৃতদেহ দাফন করেছেন, যার মধ্যে ৩০টি শিশু। আলিন ইয়াংয়ের একজন স্বেচ্ছাসেবক বলেছেন, ‘আহতের সংখ্যা অনেক বেশি। আরও মৃত্যু হবে, কারণ বন্যার কারণে শত শত মানুষ নিখোঁজ।’

এএফপি জানিয়েছে, সিতওয়ের বু মা এবং নিকটবর্তী খাউং ডোকে কার নামে আরও দুটি রোহিঙ্গা গ্রামে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ