মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পাঠক প্রিয়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাঁ ময়দানের পাশে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমবাগ ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে অবস্থিত গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও চান্দনা চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকার কারণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। চারটি ফায়ার ইউনিট সক্রিয়ভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ