রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী কোনো আন্দোলনে করেনি জামায়াত: ফখরুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত এক দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি ধারাবাহিকভাবে লড়াই করলেও জামায়াত সে ধরনের অবস্থান দেখাতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “১৫-১৬ বছর একটি ভয়াবহ দানবীয় সরকার দেশ শাসন করেছে। নিজেদের লোক বসানোর নামে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন—যে যেখানেই গেছে, সেখানে আওয়ামী লীগের ছাপ।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেওয়া বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ, মানুষের অধিকার এবং গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে এসেছে। দেশের মানুষ আজ গণতন্ত্রহীনতার যে ক্রান্তিলগ্নে আছে, সেখান থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুলের মতে, সরকারের স্বার্থ রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে, আর তার কারণেই দেশে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণই হবে পরিবর্তনের মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন আন্দোলনের রূপরেখা ও দলীয় অবস্থান তুলে ধরেন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ