রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

গণতন্ত্র হত্যাকারীদের পরিণতি শেখ হাসিনার মতই হবে : সালাউদ্দিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশের রায় বাস্তবায়ন হবেই—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, “এ রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা মাথায় রাখুক—এই দেশে স্বৈরাচারের জায়গা নেই, ফ্যাসিবাদের জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবেই।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, দেশের মানুষ বহু দিন ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ জনগণ স্বৈরাচারবিরোধী বিজয় অর্জন করেছে। এখন প্রয়োজন এই বিজয়কে টিকিয়ে রাখা এবং রাষ্ট্রকে সম্পূর্ণভাবে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।

সমাবেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে গণতন্ত্র রক্ষায় অটুট থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ