শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

গণতন্ত্রের জয় নিশ্চিত করতে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান—আমীর খসরু

পাঠক প্রিয়

বাসস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রকারীরা বারবার গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা জনগণের শক্তির কাছেই পরাজিত হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়।

শনিবার সকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত সাতদিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির শেষদিনের কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আমীর খসরু বলেন, বিএনপি এই দেশে গণতন্ত্রের পথপ্রদর্শক। জনগণের প্রত্যাশা পূরণে দলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার যে রূপরেখা ও স্বপ্ন দেখছেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি তারই অংশ।

তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন বিএনপি ও জনগণের জন্য আনন্দের সংবাদ। তারেক রহমানকে ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ হিসেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, যার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ আন্দোলনে সফল হয়েছে, সেই নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে যাবে।

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে আমীর খসরু বলেন, এ ধরনের সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করে বলেন, এমন সময়ে সহিংসতা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে দেশে ‘মবোক্রেসির রাজনীতি’ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। অসম্মানজনক ও অশালীন ভাষা পরিহার করে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের সমালোচনা করে বলেন, জনগণ এমন রাজনীতি দেখতে চায় না; জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে আমীর খসরু বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের নামে মেগা প্রকল্পের পরিবর্তে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কর্মসংস্থানসহ আটটি খাতে কাজের পরিকল্পনা রয়েছে। এসব বিষয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির শেষ দিনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠন অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ