রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

খালেদা জিয়া আপোষহীন নেত্রী, কবর থেকেও জাতিকে সাহস জোগাবেন: এমরান সালেহ প্রিন্স

পাঠক প্রিয়

ময়মনসিংহ প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশ, জনগণ, রাজনীতি, গণতন্ত্র ও নীতির প্রশ্নে আপোষহীন এক হার না মানা নেত্রী। সে কারণেই তিনি জনগণের হৃদয়ে গভীরভাবে অবস্থান করছেন। চরম অসুস্থ অবস্থাতেও তিনি হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তিনি যে রাজনীতি, কর্মসূচি, দৃঢ়তা, মনোবল ও সাহস রেখে গেছেন—তাতে তিনি কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন ও সাহস জোগাবেন।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত এই যৌথ সভায় ময়মনসিংহ-১ নির্বাচনী এলাকার অন্তর্গত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা এবং হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে সমগ্র দেশবাসী শোকাভিভূত। জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি ছিলেন জাতির অভিভাবক ও বাংলাদেশপন্থী রাজনীতির পাঠশালা। অভিভাবক হারিয়ে আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, তবে তিনি আরেকটি ছায়া রেখে গেছেন—তারেক রহমানের নেতৃত্ব।

শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেই দেশনেত্রীর প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

যৌথ সভায় আরও বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ