সোমবার, জুলাই ২০, ২০২৬

খালেদা জিয়ার শোক, স্থগিত ম্যাচের নতুন সূচি ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আজকের স্থগিত দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার সূচিও সম্ভাব্য পরিবর্তনের আওতায় রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হওয়ার কথা ছিল। হঠাৎ স্থগিতের ফলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দেয়, যা নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। তবে টিকিটধারীরা একই টিকিটে ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।

এখন পর্যন্ত সিলেট পর্বে বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি রয়েছে আরও ৬টি। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, আর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস এখনও জয়ের মুখ দেখেনি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ