রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

খালেদা জিয়াকে দেখতে আমজনতার তারেক : সুস্থতার কামনায় দল–সমর্থকদের আহ্বান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। শনিবার তাঁকে দেখতে যান আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্য ও উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা তাঁকে সুস্থ দেখতে চাই, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি। তিনি শুধু আমাদের নেত্রী নন, গণতন্ত্রের মা—একজন আপোষহীন সংগ্রামী মানুষ।”

তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় যে নেতারা সংকটকালে বিদেশে চলে যান অথবা নিজেকে আড়াল করে রাখেন। কিন্তু বেগম খালেদা জিয়া সব সময়ই দেশকে প্রাধান্য দিয়েছেন, দেশের মানুষের ওপর আস্থা রেখেছেন।
“আমাদের যারাই একটু বড় নেতা হয়, তারাই বিপদ দেখলে সটকে পড়ে। কিন্তু বেগম জিয়া কখনও দেশ থেকে সটকে পড়েননি,” তিনি মন্তব্য করেন।

বর্তমান সংকটের মধ্যেও বেগম জিয়া দেশে থেকেই চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “এটাই মানুষের ভরসার জায়গা। তিনি দেশের উপর, দেশের মানুষের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখছেন।”

তারেক রহমান অভিযোগ করেন, অতীতে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন থাকলেও তাঁকে ‘যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি’। তিনি বলেন,
“আমরা দেখেছি যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তখন শাসকগোষ্ঠীর পক্ষ থেকে তাঁর প্রতি ছিল ঘৃণা ও ক্রোধ। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ন্যূনতম মানবিক ব্যবহারেরও যোগ্য ছিলেন।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন দেশের মানুষ তাঁদের প্রিয় নেত্রীকে দেখতে পাননি। অসংখ্য মানুষের আকাঙ্ক্ষা—বেগম জিয়া সুস্থ হয়ে আবারও তাঁদের মাঝে ফিরে আসবেন।

সর্বশেষে তিনি দেশবাসীর প্রতি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ