শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরসহ রাষ্ট্রব্যবস্থায় বড় সংস্কারের প্রতিশ্রুতি বিএনপির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ, উপ-রাষ্ট্রপতি পদ সৃজন, সংসদের উচ্চকক্ষ প্রবর্তনসহ রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে উচ্চকক্ষে ২০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের কথাও জানিয়েছে দলটি।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইশতেহারের রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, ৩১ দফার ভিত্তিতে সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দলটি আরও জানিয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনা হবে। পাশাপাশি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথাও বলা হয়েছে।

ইশতেহারে উল্লেখ করা হয়েছে, ভোটকে রাষ্ট্রক্ষমতার একমাত্র বৈধ উৎস হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথাও বলা হয়েছে।

রাষ্ট্রব্যবস্থা সংস্কার প্রসঙ্গে বিএনপি বলেছে, জাতি গঠন মানে শুধু রাষ্ট্র পরিচালনা নয়, বরং বিভাজন অতিক্রম করে একটি অভিন্ন জাতীয় সত্ত্বা নির্মাণ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও সামাজিক বিভাজন দূর করে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দলটি ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে, যার মাধ্যমে অতীতের রাজনৈতিক বিভাজন ও সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ