বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

কোভিড-১৯ এবং জনস্বাস্থ্যের জ্ঞাননির্ভর মূল্যায়ন: পুষ্টি ও সুষম খাদ্য

পাঠক প্রিয়

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জুন: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে...

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

কোভিড-১৯ হামারীতে জাতীয় সংকটে খাদ্য চাহিদা মেটাতে সরকারের আরো বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন পাশাপাশি জনগণকেও হার্ড ইমিউন সিস্টেম তৈরি ও বিকাশে যথাযথ গুরুত্ব দিতে হবে-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া এর যৌথ সমীক্ষা

পুষ্টি ও সুষম খাদ্য সম্পর্কিত সংবাদ সম্মেলনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে জুন ০১, ২০২০ খ্রি. তারিখে বেলা ১২টা অনুষ্ঠিত হয়েছে। উপর্যুক্ত মিট দ্য প্রেস অনুষ্ঠানটি ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজন করা হয়েছে।

করোনা ভাইরাস মহামারীটি সারাবিশ্বে ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়ার ফলে এটি সাধারণ জনগণ-এর স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। প্রোটিনজনিত অপুষ্টি এবং সুষম খাদ্যের ঘাটতিগুলি অনিবার্যভাবে মানবদেহে মারাত্মক রোগ এর সৃষ্টি এবং মৃত্যুর পরিমাণকে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছে। পরিমাণ, গুণমান এবং সুরক্ষার দিক থেকে সমগ্র জনগোষ্ঠীর সামগ্রিক পুষ্টির চাহিদা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ প্রয়োজন। এ প্রতিষ্ঠান দুইটির এবারের গবেষণার মূল উদ্দেশ্য ছিলো করোনা ভাইরাস (COVID-19) মহামারিজনিত সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে পুষ্টি এবং সুষমখাদ্যজনিত জ্ঞাননির্ভর বিভিন্ন স্তর অনুসন্ধান করা।

এ গবেষণাটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ক্রস-সেকশনাল সমীক্ষা পরিচালনা করে যা ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং স্কুল অব হেলথ সায়েন্সেস, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া দ্বারা পরিচালিত হয়। ২০২০ সালের এপ্রিল এবং মে মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে লক-ডাউন চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সং-মিশ্রিত এবং স্বপ্রণোদিত অনলাইন জরিপ পরিচালনা করা হয় যেখানে ১১,২৩২ জন উত্তরদাতা প্রশ্নপত্র যথাযথভাবে সম্পন্ন করেন।
গবেষণার ফলাফলে দেখা যায় যে, ১১,২৩২ জন উত্তরদাতাদের মধ্যে পুরুষ (৫১%), মহিলা (৪৭.৪%) এবং অন্যান্য (১.৩%)। এছাড়া ৩৫.৪% এর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে এবং ৬৬.৭% উত্তরদাতা বিভিন্ন ধরনের পূর্ণকালীন চাকুরিতে নিযুক্ত ছিলেন।

সামগ্রিকভাবে দেখা যায় যে, উত্তরদাতাদের ৭৯.২% পরিবারের সাথে অবস্থান করছেন। ১১,২২২ জন উত্তরদাতাদের মধ্যে ৪৬.৪% বলেছেন যে তাদের করোনা ভাইরাস সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ৬৪.৬% উত্তরদাতা দাবি করেছেন যে তারা করোনা ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করবেন সে সম্পর্কে তাদের জ্ঞান খুবই সীমিত। যখন ভারসাম্যযুক্ত খাবারের জ্ঞান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিলো তখন ৬৬.৩% উত্তরদাতাদের উত্তর ছিল ইতিবাচক। তবে সমীক্ষার সুষম ডায়েটের মূল উপাদানগুলি সম্পর্কিত জরিপ প্রশ্নটির ক্ষেত্রে উত্তরদাতাদের জ্ঞান ভিন্ন রকম ছিল।

এ ফলাফল-এর ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে, জনগণ সুষম খাবার কী তা জানেন। তবে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ভাল সুষম ডায়েটের উপাদানগুলি কি কি তা জানার জন্য আরও উদ্যোগের প্রয়োজন। এছাড়াও, আমরা জানি যে ডঐঙ, “ঈঙঠওউ-১৯” লকডাউন / কোয়ারেন্টাইন চলাকালীন পুষ্টির বিষয়ক বিভিন্ন গাইডলাইন সরবরাহ করেছিলো, কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে যে ৮৩.৩% উত্তরদাতা এই নির্দেশিকা সম্পর্কে অবগত নন।

সুতরাং, এই ফলাফলের ভিত্তিতে আমরা বলতে পারি যে, নীতিনির্ধারকদের এই মহামারী চলাকালীন জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কিত জ্ঞান কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। উত্তরদাতাদের মধ্যে, যথাক্রমে ৮৯.৪% এবং ৮১.১% স্বীকার করেন যে একটি সুষম ডায়েট এবং পরিপূরক খাবার গ্রহণ স্বাস্থ্যকর এবং হার্ড ইমিউন সিস্টেমের বিকাশ ঘটাবে যা ঈঙঠওউ-১৯-এর মতো দীর্ঘস্থায়ী সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস করবে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে ৫১.১% উত্তরদাতা এই ঈঙঠওউ-১৯ মহামারীতে জাতীয় সংকটে খাদ্য চাহিদা মেটাতে সরকারকে পরিপূরক খাদ্য সরবরাহের প্রতি নজর দিতে সুপারিশ করেছেন।

এই গবেষণা থেকে, পরিশেষে এটা বলা যায় যে জনগণের মধ্যে সুষম খাদ্য, পুষ্টি এবং পরিপূরক খাবারের ক্ষেত্রে জ্ঞানের স্তরে বিভিন্ন মানদন্ড পরিলক্ষিত হয়। তবে সরকার এবং অন্যান্য সংস্থা কর্তৃক আরও বেশি উদ্যোগ নিতে হবে যাতে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জনগণকে জানানো ও সচেতন করা যায় এবং যার ভিত্তিতে হার্ড ইমিউন সিস্টেম তৈরী ও বিকাশের মাধ্যমে বাংলাদেশের জনগণ বর্তমান ঈঙঠওউ-১৯ মহামারীর মতো সংকটের বিরুদ্ধে লড়তে পারে।

এ গবেষণাটির চিফ ইনভেস্টিগেটর ছিলেন বেরোবি-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং কো-ইনভেস্টিগেটর ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র সহযোগী অধ্যাপক. ড. তানভীর আবির এবং ড. কিং¯েø এগো, সিনিয়র লেকচারার, স্কুল অব হেলথ সায়েন্স, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া ।

রিসার্চ এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন দেওয়ান মুহাম্মদ নূর -এ ইয়াজদানি, সহকারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি ও মোহাম্মদ হাবিবুরর হমান, এমফিল, রিসার্চ ফেলো, ড.ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। -প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ