রবিবার, আগস্ট ৯, ২০২৬

কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে চার ডাকাত গ্রেফতার

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র, ধারালো অস্ত্র ও ককটেলসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকায় দ্রুতগতির একটি জিপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে গাড়ির গতি রোধ করে চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে কেরানীগঞ্জে প্রবেশ করেছিল। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০–১২ জন সহযোগী পুলিশ দেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি বড় ধারালো চাকু, তিনটি দেশীয় অস্ত্র ও একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেফতারকৃতরা কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ