রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

কুরআন-সুন্নাহর বাইরে আইন প্রণয়ন হবে না: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। তিনি বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলনসহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় ফখরুল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভুল বোঝাবুঝি ও বিভাজন সৃষ্টি করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, যা দেশের জন্য ক্ষতিকর।

মহাসচিব আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে খতিব, ইমাম ও মাওলানাদের মাসিক সম্মানী প্রদান এবং ধর্মীয় উৎসবে ভাতা দেওয়া হবে। অন্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও সম্মানী দেওয়া হবে।

ফখরুল বাংলাদেশের শতকরা ৯০% মুসলমানের প্রেক্ষাপটে ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতির রক্ষায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে সঠিক চিকিৎসা দেয়া হয়নি এবং বর্তমানে তার স্বাস্থ্য গুরুতর।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ