বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

কিশোর অটোচালককে হত্যা, অটোভ্যান ছিনতাই

পাঠক প্রিয়

প্রতিবেদক, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় যাত্রীবেশে উঠে মমিনুর ইসলাম (১৭) নামে এক কিশোর অটোভ্যান চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি সেচ ক্যানেলের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মমিনুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি বাবার অটোভ্যান চালিয়ে সংসারে সহায়তা করতেন মমিনুর। শুক্রবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে স্থানীয়রা মাঝাপাড়া এলাকার একটি সেচ ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতে মমিনুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে অটোভ্যানে উঠে চালককে হত্যা করে যানটি ছিনিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ