বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ

পাঠক প্রিয়

বিদ্যুৎ চন্দ্র বর্মন, (নিজস্ব) প্রতিবেদকঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, মাদক সেবন, জুয়া খেলা ও যৌতুকের জন্য হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই গৃহ বধূর নাম সিনথিয়া আহমেদ (২১), স্বামী সোহাগ আলী (৩১), পিতা রাজ্জাক আলী। অভিযোগপত্রে সিনথিয়া আহমেদ উল্লেখ করেন, তিনি বর্তমানে হারিকেন ফ্যাক্টরি সংলগ্ন, মাদবর বাজার, রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী সোহাগ আলী একই ঠিকানায় বসবাস করলে ও, দীর্ঘদিন ধরে তিনি সংসারের কোনো আর্থিক দায়িত্ব পালন করছেন না।
অভিযোগে আরও বলা হয়, সোহাগ আলী একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা, পাশাপাশি নিয়মিত জুয়া খেলার সাথে সম্পৃক্ত। প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে এসে তিনি স্ত্রী সিনথিয়া ও সন্তানদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিক নির্যাতন চালান।
সিনথিয়া আহমেদ জানান, “আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে বারবার নির্যাতন করেছে। যৌতুক দিতে রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে এবং একাধিক বার হত্যার হুমকি দেয়। সম্প্রতি সে আমাকে বলে, মামলা খালাস না করলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে।”
তিনি আরও অভিযোগ করেন, ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে এবং একইদিন রাত ৮টার সময় স্বামী সোহাগ আলী তাকে অকথ্য ভাষায় গালাগাল ও এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় জীবন নিয়ে চরম শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে ভুক্তভোগী সিনথিয়া আহমেদ কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি নিজের ও সন্তানের জীবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী সিনথিয়া আহমেদ বলেন, আমি একজন আইন মান্যকারী নাগরিক। আমি চাই না কেউ আর এমন নির্যাতনের শিকার হোক। আমার এবং আমার সন্তানের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে সোহাগের মুঠো ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেনি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার পর স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীও বিষয়টি তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ