বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

কাটতে পারে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা

পাঠক প্রিয়

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে জল ক্রমেই ঘোলাটে হচ্ছিল। অনিশ্চয়তার মুখে পড়েছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ। তবে আশার খবর, অনিশ্চয়তার মেঘ কাটতে চলেছে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলের অনুমোদন দিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আজ রোববার (১১ জুন) ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল এসিসির অনুমোদন পেতে পারে। কিন্তু বিকল্প দেশ হিসেবে পাকিস্তানের প্রস্তাবিত সংযুক্ত আরব আমিরাত নয়, এসিসি ভেন্যু হিসেবে বেছে নিতে পারে শ্রীলঙ্কাকে। সেপ্টেম্বরে আরব আমিরাতে গরম বেশি থাকায় অংশগ্রহণকারী দলগুলো সেখানে খেলতে চায়নি। তাই, শ্রীলঙ্কাই হতে পারে বিকল্প ভেন্যু।

মূলত, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়, এশিয়া কাপ অন্য কোনো দেশে আয়োজন করা হোক। ভারতকে তখন বিকল্প প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তারা চেয়েছিল, ভারত ছাড়া বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। ভারত নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে। এতে প্রথমে রাজি হয়নি ভারত।

ভারত রাজি না হওয়ায় পাকিস্তান হুমকি দেয় বিশ্বকাপ বয়কট করার। অক্টোবরে ভারতে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এসব কিছু বিবেচনায় নিয়ে এশিয়া কাপ নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। সেখানে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচও। সেক্ষেত্রে মূল আয়োজক হলেও পাকিস্তানে সর্বোচ্চ চার বা পাঁচটি ম্যাচই হতে পারে। আসরে মোট ম্যাচ হবে ১৩টি। সেপ্টেম্বরের ১-১৭ তারিখ বরাদ্দ রাখা হয়েছে এশিয়া কাপের জন্য। ভেন্যু সংক্রান্ত জটিলতা দূর হলে চূড়ান্ত করা হবে সূচি।

এশিয়া কাপ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ