মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কক্সবাজারে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ঝটিকা মিছিল করেছেন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা–কর্মী। আজ রোববার সকালে পৌরসভার কলাতলী সড়কে আকস্মিকভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়।

ভিডিওতে দেখা গেছে, কলাতলী সড়কে যুবলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ নেতা–কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন যুবক দলীয় ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন এবং দ্রুতগতিতে সড়ক প্রদক্ষিণ করছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, সম্প্রতি জেলার রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ সংগঠনগুলোর পুনরুত্থানের ইঙ্গিত মিলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার এক কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি জেনেছি। ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ