অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্থ করা যাবে না। তিনি আরও মন্তব্য করেন, নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে।
তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। এছাড়াও দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।


