বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ওসমান হাদির মৃত্যু: শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় পূর্বঘোষিত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)। এর পরিবর্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টে তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম তার পোস্টে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে জুলাইবিরোধী কিছু শক্তি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এনসিপি যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও লেখেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কেউ যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টায় বাংলামোটর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে দলটির নেতাকর্মী ও সমমনা নাগরিকদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ