নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৮ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।
শুক্রবার সকালে বিএইচপির দপ্তর সম্পাদক মোঃ খুরশীদ আলম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্, ভারপ্রাপ্ত মহাসচিব এ. আর. ফররুখ আহমাদ (খসরু), সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


