সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াচ্ছে বিসিএল, স্কোয়াড ও সূচি ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগ-এর ওয়ানডে সংস্করণ শুরু হতে যাচ্ছে শিগগিরই। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ও সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চার দলের এই টুর্নামেন্টে তিন রাউন্ড লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি আঞ্চলিক দল— পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।

ভেন্যু ও সূচি

২৩, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি তিন রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়া এবং রাজশাহী-তে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

চার দলের স্কোয়াড

পূর্বাঞ্চল

পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

উত্তরাঞ্চল

তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

দক্ষিণাঞ্চল

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

মধ্যাঞ্চল

সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

দেশের ক্রিকেট অঙ্গনে তরুণ ও জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার বড় মঞ্চ হিসেবে বিবেচিত এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ