বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

ঐতিহসিক শোলাকিয়ায় ঈদের জামাত: ‘স্পেশাল’ দুই ট্রেন চালু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ-এ এবারও চালু করা হয়েছে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে

রেলওয়ে সূত্র জানায়, ঈদের দিন শনিবার ময়মনসিংহ ও ভৈরব থেকে পৃথক দুটি ট্রেন ছেড়ে যাবে, যা মুসল্লিদের দ্রুত শোলাকিয়ায় পৌঁছাতে সহায়তা করবে।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনটি ভোর পৌনে ৬টায় যাত্রা শুরু করে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত বিরতি থাকবে।

অন্যদিকে, ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে। এ ট্রেনটি কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে থামবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির সমাগমকে সামনে রেখে বিশেষ এই ট্রেন সার্ভিস শোলাকিয়ার ঈদ জামাতকে কেন্দ্র করে যাতায়াতে স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ