শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

এসএটোয়েন্টির নতুন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক কেশাভ মহারাজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টির আসন্ন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান সুপার জায়ান্টসের নেতৃত্বে ছিলেন। ক্যাপিটালসে আগে অধিনায়কের ভূমিকায় ছিলেন রাইলি রুশো।

নতুন মৌসুম সামনে রেখে কেবল নেতৃত্বেই নয়, পুরো দলকেই ঢেলে সাজিয়েছে ক্যাপিটালস। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিলামে সবচেয়ে বেশি অর্থ—প্রায় ১৮ লাখ ৫০ হাজার ডলার—নিয়ে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে সর্বোচ্চ ১৬ জন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগও ছিল তাদের।

নিলামেই তারা গড়েছে ইতিহাস। দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভেড়াতে এসএটোয়েন্টির রেকর্ড ৯ লাখ ৪৫ হাজার ডলার খরচ করে ক্যাপিটালস। একই নিলাম থেকে দলে যুক্ত হন কেশাভ মহারাজ নিজেও। এ ছাড়া লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস, ক্রেইগ ওভারটন, সাকিব মাহমুদ ও কোডি ইউসুফদের দলে টানে তারা।

তারকায় ভরপুর স্কোয়াড গড়তে ক্যাপিটালস আরও এক চমক দেখিয়েছে। সম্প্রতি আইপিএল থেকে অবসর নেওয়া ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ওয়াইল্ড কার্ড হিসেবে চুক্তিভুক্ত করেছে দলটি। নিলামের আগেই ইংল্যান্ডের উইল জ্যাকস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি।

কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়ে ক্যাপিটালসের দায়িত্ব নিলেন তিনি। সৌরভের সহকারী কোচ হিসেবে থাকছেন সাবেক প্রোটিয়া পেসার শন পোলক।

এসএটোয়েন্টির অভিষেক আসরে গ্রুপ পর্বে সেরা হয়ে দারুণ শুরু করলেও ফাইনালে সানরাইজার্স ইস্টার্নের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে প্রিটোরিয়া ক্যাপিটালস। পরের দুই মৌসুমে তারা পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।

নতুন নেতৃত্ব, তারকায় ভরপুর দল ও অভিজ্ঞ কোচিং স্টাফ নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ক্যাপিটালস। আগামী ২৬ ডিসেম্বর এমআই কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এসএটোয়েন্টি। পরদিন জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে প্রিটোরিয়া ক্যাপিটালস।

Chat

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ