অনলাইন ডেস্ক
: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি অব্যাহত রয়েছে। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের নবম দিন শুক্রবার পর্যন্ত মোট এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এতে দল আরও সুসংগঠিত ও নির্বাচনীভাবে শক্তিশালী হয়ে উঠছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য, সৎ ও কর্মক্ষম নেতৃত্ব গড়ে তুলতে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে। শিগগিরই মনোনয়ন দাখিল, যাচাই এবং দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার সময়সূচিও ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।


