মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

এনসিপিতে পদত্যাগে দলে প্রভাব পড়বে না: আখতার হোসেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের গুঞ্জনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।”

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। তিনি আরও বলেন, “জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।”

এনসিপির রাজনৈতিক অবস্থান ও দলীয় সিদ্ধান্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে আখতার হোসেন আদালতে হাজির হন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় দায়ের করা বিগত সরকারের আমলের দুটি মামলায় আজ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন আদেশ দেন।

তিনি আরও জানান, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ