সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াত

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে সরকার এই ঘোষণা দিয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, “সরকারের এ সিদ্ধান্ত জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

জামায়াতের এই নেতা বলেন, সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে। ভোটাররা সেই বিষয়ে জানার পরই গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট দিতে হবে আবার প্রতীকে জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে।

জামায়াত নেতার এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ এটি দেশের চলমান নির্বাচন প্রক্রিয়া ও গণভোটকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ