মঙ্গলবার, মে ১২, ২০২৬

ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে গ্রিন জার্নালিজম কর্মশালা

পাঠক প্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম ও পরিবেশ বিষয়ক ওয়েব পোর্টাল বিডি এনভায়রনমেন্টের যৌথ উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে একটি অনলাইন কর্মশালা ২৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় নাগরিক সাংবাদিকতা এবং এর আদ্যোপান্ত নিয়ে এই আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ ও রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন। কর্মশালাটি পরিচালনা করেন বিডি এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলম। এই আয়োজনে কৌশলগত পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অনলাইন গনমাধ্যম দেশ সমাচার।

পরিবেশ বিষয়ক যেকোন সমস্যা, প্রতিকার কিংবা সম্ভাবনার দ্বার উন্মুক্ত  করতে নাগরিক সাংবাদিকতা এবং তা করার কলাকৌশল নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়। এছাড়াও যাতে করে দেশের নাগরিকরা নাগরিক সাংবাদিকতায় আসে এবং পরিবেশসহ অন্যান্য বিষয়গুলো জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেই জন্যই এই কর্মশালার আয়োজন।

প্রসঙ্গত, ইস্টার্ন ইউনিভার্সটি জার্নালিস্ট ফোরাম ২০১৩ সালে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের একটি ফোরাম যেখানে সাংবাদিকতা ও পত্রিকায় লেখালেখি করতে আগ্রহীদের প্রস্তুত করতে নানান ধরনের কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সেই ধারাবাহিতার অংশ হিসেবে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে গ্রিন জার্নালিজম নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে। অন্যদিকে বিডি এনভায়রনমেন্ট ২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি পরিবেশ বিষয়ক ওয়েব পোর্টাল। অনলাইনে পরিবেশ বিষয়ক লেখা প্রকাশের পাশাপাশি নানান ধরনের সামাজিক কার্যক্রম যেমন বৃক্ষ রোপন, কুইজ প্রতিযোগিতা, পরিবেশ বান্ধব ব্যবসা আইডিয়া  প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ