শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান, তিন দফা অভিযোগ তুলে ধরলেন নেতারা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইসির সামনে জড়ো হতে শুরু করেন। সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে ইসি পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ তৈরি করেছে।

এ ছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে ইসি হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এতে কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্ব মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন ছাত্রদল নেতারা।

তৃতীয় অভিযোগে বলা হয়, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করেন তারা।

কর্মসূচিতে বক্তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন ভূমিকা পালনের আহ্বান জানান এবং অভিযোগগুলোর দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি করেন। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ