শনিবার, জুলাই ১৮, ২০২৬

আবেগঘন বার্তায় মানুষের প্রতি দায়বদ্ধতার কথা বললেন মির্জা ফখরুল

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

আবেগঘন বার্তায় মানুষের প্রতি দায়বদ্ধতার কথা বললেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলা, মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি। এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য। সাথে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব।”
এরপর আরেকটি পোস্টে তিনি আরও বলেন, “যতই ঝড় আসুক, আপনাদের ভালোবাসাই আমার বুক চিতিয়ে লড়ে যাওয়ার একমাত্র শক্তি। আস্থা রাখুন ধানের শীষে!”
মির্জা ফখরুলের এসব বক্তব্যকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্যে তার প্রতি আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মির্জা ফখরুলের এই আবেগঘন বার্তা ভোটারদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও দায়বদ্ধতার বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ