বুধবার, জুন ৩, ২০২৬

আদমজী স্কুল মাঠ যেন এক খণ্ড বাংলাদেশ

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

ক্রীড়া ডেস্ক

মনোমুগ্ধকর ডিসপ্লে, প্রাণবন্ত কুচকাওয়াজ আর শিক্ষার্থীদের নৈপুণ্যে এক বিকেলেই যেন ফুটে উঠল গোটা বাংলাদেশ। দেশের আট বিভাগের ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায় চোখ জুড়িয়েছে হাজারো দর্শকের। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রূপ নেয় এক উৎসবমুখর আয়োজনে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর অদূরে রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হালকা শীতের শান্ত বিকেলে রঙিন বেলুন, ক্রীড়া ইভেন্ট ও ডিসপ্লের সমন্বয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

দুপুর ২টা ১৫ মিনিটে অতিথিরা আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমার পর ২টা ৪০ মিনিটে স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো, পিবিজিএম (অব.)। তিনি উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বিজয়বঞ্চিতদের হতাশ না হওয়ার আহ্বান জানান এবং আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুপুর ২টা ৪৫ মিনিটে রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, ইঞ্জিনিয়ার ইন চিফ, সেনাসদর, ঢাকা সেনানিবাস। বেলুনে ভরে ওঠা আকাশ ও মাঠ উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে ভিন্নমাত্রার আনন্দ।

এরপর দশম শ্রেণির শিক্ষার্থী সোহাগ মশাল প্রজ্জ্বালন করে মাঠ প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীদের কুচকাওয়াজে অংশ নেয় বিএনসিসি প্লাটুনসহ বিভিন্ন হাউস ও কলেজ কন্টিনজেন্ট। ড্রামের তালে তালে কুচকাওয়াজ এবং সালাম গ্রহণ অনুষ্ঠানে যোগ করে শৃঙ্খলা ও সৌন্দর্য। পরে তায়কোয়ান্দা প্রদর্শন দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

সমাপনী দিবসের প্রথম পর্বে বিভিন্ন বয়সভিত্তিক দৌড়, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, রিলে রেসসহ নানা মজার ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের আট বিভাগের ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বিশেষ ডিসপ্লে প্রদর্শিত হয়, যা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

দ্বিতীয় পর্বে অংশ নেন অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। পুরুষ অভিভাবকদের জন্য ‘গুপ্তধন উদ্ধার’ এবং নারী অভিভাবকদের জন্য ‘পিলো পাসিং’ আয়োজন করা হয়। অতিথিদের জন্য ছিল ফুটবলে পেনাল্টি শট প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. সুমাইয়া নাজমিন।

বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান বিজয়ীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রধান অতিথির বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ক্রীড়া প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম, আরিকুল ইসলাম, মো. জামাল হোসেন ও মুজাহিদুল ইসলাম।

রঙিন আয়োজন, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আদমজীর এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দর্শকদের মনে রেখে গেছে আনন্দঘন স্মৃতি।

 

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ