শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আত্মহত্যার চেষ্টা, ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

তবে কী কারণে তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জুবেল।

জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মানসিক চাপে কেউ আত্মহানির কথা ভাবলে নিকটজন, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা জরুরি। প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ